রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব। এর আগে শনিবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে কহিনুরকে গ্রেফতার করা হয়। তিনি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফকিরপাড়া ফোটনগর এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৫ বছর আগে জুলেখাকে বিয়ে করেন কহিনুর। কয়েক বছর ধরে আরেকটি বিয়ে করতে চাচ্ছিলেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জেরে ২০ নভেম্বর কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে ইট দিয়ে আঘাত করতে থাকেন স্বামী। এতে ঘটনাস্থলেই জুলেখা মারা যান। এ ঘটনায় ধামরাই থানায় মামলা করেন নিহতের ভাই আব্দুল কাদের।
.png)
এতে আরো বলা হয়, জুলেখাকে হত্যার পর ফকিরের বেশ ধরে মানিকগঞ্জ চলে যান কহিনুর। সেখানেই তিনি ঘোরাঘুরি করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে কহিনুরকে গ্রেফতার করে র্যাব।