সোমবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউপির কেরুনতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- একই এলাকার গোলাম আকবরের ছেলে ফজল করিম এবং গুরা মিয়ার ছেলে খায়রুল বশর।
টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আট বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
.png)