[ দেশজুড়ে ]
সৌদি আরবে গাড়িচাপায় নোয়াখালীর যুবকের মৃত্যু
ছবিতে মো. সাইফুল ইসলাম
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম ওরফে সেলিম নামে নোয়াখালীর এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের জেদ্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিহত সেলিম নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া দক্ষিণ পাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. বাবুলের ছেলে।
নিহত যুবকের ছোট ভাই সুমন জানান, ২০২১ সালের জানুয়ারিতে চাকরি নিয়ে সৌদি আরবের জেদ্দায় যান সাইফুল। সোমবার বিকেলে কাজ শেষে বাসায় ফেরার জন্য তিনি জেদ্দায় তার কর্মস্থলের সামনে রাস্তায় অবস্থানকালে একটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় সময় তার মৃত্যু হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!