[ দেশজুড়ে ]
জুতার ভেতরে ৪৫ লাখ টাকার সোনা
ফাইল ছবি
চুয়াডাঙ্গার দর্শনায় জুতার ভেতর থেকে ৬২১ গ্রামের ১১টি সোনার বারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কলকাতার পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানার চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত ও উত্তর প্রদেশের গোরখপুরের রামাশ্রীর ছেলে রাজেশ কুমার।
যশোরের বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম বলেন, দর্শনা চেকপোস্ট এলাকার বিশেষ অভিযানে পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তাদের জুতার ভেতরে লুকিয়ে রাখা ১১টি সোনার বার উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক করা হয়। উদ্ধার করা সোনার বারের ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!