রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার শেরপুর পৌর শহরের হাটখোলা এলাকা থেকে কমলকে গ্রেফতার করা হয়। তিনি শহরের পশ্চিম দত্তপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে কমলের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে শেরপুর থানায় মামলা করেন হাটখোলা এলাকার অরুণ দত্তের ছেলে উত্তম দত্ত আকাশ।
.png)
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আকাশের সঙ্গে কমলের ব্যবসায়িক লেনদেন ছিল। বেশ কিছুদিন ধরে বাকিতে এক কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও বিড়ি কেনেন কমল দত্ত। সেই টাকা পরিশোধে তিনটি ব্যাংকের চেকও দেন তিনি। কিন্তু ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় ফেরত আসে এসব চেক। বিষয়টি নিয়ে কথা বললে টালবাহানা শুরু করেন। একই সঙ্গে আকাশকে টাকা ফেরত দিতে অস্বীকৃতিও জানান।
আকাশ বলেন, কমল দত্ত প্রতারণার আশ্রয় নিয়ে দেড় কোটি টাকা আত্মসাৎ করেছেন। একাধিকবার সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে কমলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ব্যবসায়ী উত্তম দত্ত আকাশ। ওই মামলায় কমলকে গ্রেফতার করে পুলিশ।