গ্রেফতাররা হলেন- গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার রামনাথপুর গ্রামের ২০ বছর বয়সী মো. পারভেজ, একই গ্রামের ৩০ বছরের আফজাল হোসেন ও আরিফ মিয়া।
জানা গেছে, চলতি বছরে কুমিল্লার লালমাই উপজেলার বাসিন্দা আয়েশাকে ধনী বানানোর আশ্বাস দেন জিনের বাদশা। অল্প সময়ে ধনী হতে নিজের ও স্বজনদের থেকে আনা ৩০ ভরি স্বর্ণ জিনের বাদশার পাঠানো প্রতিনিধির হাতে তুলে দেন আয়েশা। পরে বিষয়টি প্রতারণা বুঝতে পেরে ৫ সেপ্টেম্বর লালমাই থানায় মামলা করেন তিনি।
.png)
জেলা ডিবি পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, মামলাটি চলতি সপ্তাহে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে লালমাই থানা। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রাম থেকে জিনের বাদশা গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা জিনের বাদশা দলের সদস্য। এ কাজের সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছেন। আয়েশার কাছ থেকে নেয়া ৩০ ভরি স্বর্ণ প্রতারকদের হাতে তুলে দিয়েছেন তারা।