ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ১৩ ডিসেম্বর ২০২২
ট্রাকচাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকচাপায় মুনতাজ আলী নামে এক বাইসাইকেলের আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাজ একই উপজেলার বেনিচক গ্রামের মৃত কালুমদ্দিনের ছেলে। 

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান,বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মুনতাজ আলী। এ সময় একটি মালবাহী ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ট্রাকচালককে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

Advertisement

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!