[ দেশজুড়ে ]
সেতুর নিচে মিলল মরদেহ, পাশেই ছিল বিষের বোতল
ফাইল ছবি
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর নিচ থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ সময় মরদেহের পাশে পাওয়া যায় একটি বিষের বোতল।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের সেতুর গাইডওয়ালের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার এসআই সেকান্দার হোসেন।
তিনি বলেন, সেতুর গাইডওয়ালের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!