ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মায়ের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১৩ ডিসেম্বর ২০২২
ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মায়ের মৃত্যু
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জয়রাজ বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বানিয়াচং উপজেলার হিয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জয়রাজ বেগম হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের নোমান মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, জয়রাজ বেগম তার এক স্বজনের সঙ্গে মোটরসাইকেল যোগে বানিয়াচং উপজেলার হিয়ালা এলাকায় ছেলের বিয়ের দাওয়াত দিতে যাচ্ছিলেন। পথে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!