ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তারাকান্দায় ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ১৩ ডিসেম্বর ২০২২
তারাকান্দায় ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে তারাকান্দা উপজেলার গোপালপুর খামারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের মো. সোহাগ মন্ডল এবং অটোরিকশা চালক ইমাদপুর গ্রামের মো. হাফিজুল ইসলাম।

তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সোহাগ মন্ডল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে নিজ বাড়ি থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর দুইজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!