ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ১৩ ডিসেম্বর ২০২২
পঞ্চগড়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে সফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের তিস্তাপাড়া এলাকায় ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলাম চিলাহাটি ইউনিয়নের তেলিপাড়া এলাকার আমির উদ্দীনের ছেলে।

জানা যায়, সকালে সফিকুল ইসলাম বাসা থেকে বের হয়ে অটোরিকশায় কৃষি পণ্য আনতে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলেন। পথে একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় সফিকুল ইসলাম আহত হন। সফিকুল ইসলামকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল ও অপমৃত্যুর মামলা রংপুরেই হবে। তবে তারা আমাদের কাছে একটি বেতার বার্তা পাঠাবে। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!