ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো হিটলারের লাশ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ১৩ ডিসেম্বর ২০২২
আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো হিটলারের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

মানুষের উপস্থিতিতে লিটন মিয়া ওরফে হিটলারের লাশ উত্তোলন করেছে পুলিশ ও ম্যাজিস্ট্রেট। আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে কবর থেকে ওই ব্যক্তির লাশ তোলা হয়।

হিটলার পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। আদালতের নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত লাশ চুরির ভয়ে দেড়মাস হিটলারের কবরস্থান পাহারা দেন স্বজনরা। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গত ২ অক্টোবর রাতে লিটন মিয়া ওরফে হিটলারকে ডেকে নিয়ে যান শহিদুল ইসলাম শুভ ও তার সহযোগীরা। এর পরদিন সকালে স্থানীয় মসজিদের সামনে পাওয়া যায় হিটলারের মরদেহ। পরে অভিযুক্ত আসামিরা হিটলার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রচার করেন এবং তড়িঘরি লাশ দাফন করেন। পরবর্তীতে খবর আসে, জমি নিয়ে বিরোধের কারণেই পার্শ্ববর্তী শহিদুল ইসলাম শুভ ও তার অনুসারীরা হিটলারকে হত্যা করে মসজিদের সামনে মরদেহ ফেলে যান।

এরপর হিটলারের ভাতিজা আবির ইসলাম হত্যার ঘটনায় শহিদুল ইসলাম শুভসহ ৭ জনকে আসামি করে ৩০ অক্টোবর আদালতে একটি মামলা দায়ের করেন। পরে শেরপুর সদর থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত হিটলারের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয়। এ নির্দেশের প্রেক্ষিতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মঙ্গলবার ওই লাশ তোলা হয়।

নিহতের স্ত্রী তাছলিমা বেগম বলেন, আমার স্বামীকে ডেকে নিয়ে আসামিরা হত্যা করেছেন। ভয়ভীতি দেখিয়ে এতদিন আমাদের মামলা করতে দেননি।

সদর থানার এসআই ও মালার তদন্ত কর্মকতা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে তোলা হয়েছে। এখন ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!