[ দেশজুড়ে ]
মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আশিষ চন্দ্র দাস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াগাঁও ইসলামাবাদ (গোগদ) নামক এলাকা এ দুর্ঘটান ঘটে।নিহত আশিষ চন্দ্র দাস উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বড় ধীতপুর গ্রামের দাসপাড়া এলাকার শচীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
হাসপাতাল সূত্রে ও পুলিশ জানায়, রাত ৮টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি আশিষ চন্দ্র দাসের মোটরসাইকেলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় এক পিকআপচালক তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পরেই মারা যান আশিষ।
.png)
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মো. আওয়াতিফ ইবনে মাতিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিষ।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি সুকেন্দু বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!