[ দেশজুড়ে ]
বগুড়ায় অজ্ঞাত গাড়িচাপায় প্রাণ গেল প্রহরীর
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় অজ্ঞাত গাড়িচাপায় আলা উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৭টার দিকে সদরের ফুলবাড়ির কলেজ বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে, এদিন ভোর থেকে সকাল ৭টার মধ্যে একই স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আলা উদ্দিন বগুড়া সদরের সুলতানগঞ্জপাড়ার মৃত জব্বারের ছেলে। পেশায় তিনি বগুড়ার বিসিক শিল্পনগরীর মূল ফটকের প্রহরী ছিলেন বলে জানান বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন।
জালাল উদ্দিন আরও বলেন, আলা উদ্দিন পথচারী ছিলেন। পায়ে হেঁটে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের দেয়া খবরে তার লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহনাম মেডিকেল কলেজ ( শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আলা উদ্দিন নিহতের ঘটনায় এখন পর্যন্ত পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ শজিমেক হাসপাতালের মর্গে আছে। পরিবার থেকে অভিযোগ না পেলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!