রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আসাঢ়িয়ার চর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জুবাইদ ভূইয়া ওরফে বিদ্যুৎ, মামুন ও আব্দুল আউয়াল সিদ্দিক।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র ঢাকায় আসছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোর থেকে আসাঢ়িয়ার চর নামক স্থানে চেকপোস্টে অবস্থান নেয়। পরে রিলাক্স কিং পরিবহনের একটি বাস থামায় পুলিশ। এ সময় গাড়ির সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, গাড়ির পেছনের সিটের পেছনে ইয়াবা রয়েছে। পরে ৩৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৮ লাখ টাকা।
.png)
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা একটি বড় মাদক সিন্ডিকেটের সদস্য এবং দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচার করে আসছিল। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।