[ দেশজুড়ে ]
সৌদি আরবে গাড়িচাপায় ময়মনসিংহের যুবক নিহত
প্রতীকী ছবি
সৌদি আরবে গাড়িচাপায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কবির হোসেন নামে প্রবাসী এক যুবক নিহত হয়েছেন।
বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় সৌদি আরবের মদিনা শহরের ইয়ানবোতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো. ওয়ায়েজ উদ্দিনের ছেলে। কবির হোসেন মদিনা শহরের একটি প্রতিষ্ঠানের গাড়ি চালাতেন।
গফরগাঁওয়ের যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় কবির গাড়ি রাস্তার পাশে দাড় করিয়ে বসে ছিলেন। এ সময় পেছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!