[ দেশজুড়ে ]
রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় যুবক নিহত
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সাগর মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার এমসি এলাকার জাবের স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর ময়মনসিংহ জেলার ভালুকা থানার কোর্ট ভবন রোড এলাকার মানিক মিয়ার ছেলে।
জানা যায়, মহাসড়কের পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন সাগর। জাবের স্পিনিং মিল এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুত গতির একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতনামা একটি গাড়ি ও এর চালককে আটক করা যায়নি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!