রোববার (১৮ ডিসেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজিরা দিতে গেলে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক হুমায়ুন কবির।
এর আগে উচ্চ আদালত থেকে আসামিরা চার্জশিট এবং পুলিশ রিপোর্ট না দেওয়া পর্যন্ত জামিন পেয়েছিলেন। তবে সেই জামিন এবার নামঞ্জুর করেছে নিম্ন আদালত।
.png)
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাহিদ জানান, চলতি বছরের ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে দায়িত্ব পালনের সময় পুলিশের ওপর হামলা চালান গ্রামবাসী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে।