ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসাছাত্রীকে অপহরণ করলেন ‘ফুচকা বিক্রেতা’

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ১৯ ডিসেম্বর ২০২২
মাদরাসাছাত্রীকে অপহরণ করলেন ‘ফুচকা বিক্রেতা’
গ্রেফতারকৃত আমিন গাইন লেবু

নওগাঁর মান্দায় শান্তনা (১৩) নামে এক মাদরাসাছাত্রীকে অপহরণের ১৯ দিন পর উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বখাটে যুবক আমিন গাইন লেবুকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। 

পরে ওই মাদরাসাছাত্রীকে নওগাঁ জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে। শান্তনা কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামের জিয়াউর রহমানের মেয়ে এবং কুসুম্বা শাহী দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী।

অপরদিকে, গ্রেফতারকৃত বখাটে যুবক আমিন গাইন লেবুকে (২০) রোববার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। 

Advertisement

স্থানীয়রা জানায়, আমিন গাইন লেবু (২০) কুসুম্বা গ্রামের মফিজ গাইনের ছেলে এবং পেশায় একজন ফুচকা বিক্রেতা। তিনি ওই মাদরাসার সামনে অস্থায়ীভাবে নির্মিত দোকানে বেশ কিছুদিন ধরে ফুচকা বিক্রি করতেন। একপর্যায়ে তাদের উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা দু’জনে তাদের পরিবারের অগোচরে ১৯ পূর্বে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর তাদের খুঁজে না পেয়ে অপহরণের মামলা দায়ের করেন মাদরাসাছাত্রীর বাবা।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর স্থানীয় একটি মাদরাসার সামনে থেকে আমিন গাইনসহ তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আমিন গাইনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার এসআই আমিনুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত শনিবার রাতে অভিযান চালিয়ে গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ মামলার প্রধান আসামি আমিন গাইনকে গ্রেফতার করা হয়। এরপর রোববার বিকেলে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: অপহরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!