সোমবার রাতে শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার মৃত জুমরাত শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিয়াকত আলী সোমবার রাতে দৌলতদিয়াড় এলাকা থেকে ব্যবসায়িক কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দৌলতদিয়াড়ের সীমান্ত তেলপাম্পের অদূরে পৌঁছলে একটি ভ্যানের সঙ্গে আটকে যায় মোটরসাইকেলে রাখা বাজারের ব্যাগ। এতেই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন তিনি। ওই সময় চুয়াডাঙ্গা যাচ্ছিল সবজিবোঝাই একটি ট্রাক। এ সময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হন লিয়াকত। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পালিয়েছেন ট্রাকচালক।