ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ২০ ডিসেম্বর ২০২২
পঞ্চগড়ে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ফজলুর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায় বাংলাবান্ধা-তেতুঁলিয়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফজলুর রহমান একই ইউনিয়নের দগরবাড়ি এলাকার আলাউদ্দীনের ছেলে। ফজলুর রহমান পেশায় একজন দিনমজুর ছিলেন।

জানা যায়, ফজলুর রহমান মঙ্গলবার সকালে অন্যর জমিতে কাজের জন্য বাড়ি থেকে বের হন। তিনি বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায় বাংলাবান্ধা-তেতুঁলিয়া মহাসড়ক পার হতে যান। এ সময় বাংলাবান্ধা থেকে তেতুঁলিয়াগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। ফজলুর রহমানকে উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই মাইক্রোবাসটির চালক পালিয়ে যান।

Advertisement

তেতুঁলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!