বুধবার দুপুর ১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া মধুপুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোল্লা নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, মাজেদ মোল্লা দুপুরের খাবার নিয়ে উপজেলার নারুয়া বাজারে দোকানে যাচ্ছিলেন। পথে গঙ্গারামপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। মাজেদ মোল্লাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।