ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় গোসলে নেমে স্ত্রীর মৃত্যু, নিখোঁজ ব্যাংক কর্মকর্তা স্বামী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ২৩ ডিসেম্বর ২০২২
পদ্মায় গোসলে নেমে স্ত্রীর মৃত্যু, নিখোঁজ ব্যাংক কর্মকর্তা স্বামী
ফাইল ছবি

রাজশাহীতে পদ্মা নদীতে গোসলে নেমে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ব্যাংক কর্মকর্তা স্বামী।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুলতানগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের নাম মাঞ্জুরী তানভীর। তিনি রাজশাহী গোদাগাড়ী থানার সিমন্তপুর এলাকার সালাউদ্দিন কাদেরের স্ত্রী। সালাউদ্দিন উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, শুক্রবার পরিবার নিয়ে পদ্মা নদীর ওপারে চরে পিকনিক করতে যান ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন। দুপুরে পদ্মায় গোসল করতে নামেন তারা। এ সময় তারা চারজন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই সন্তানকে জীবিত উদ্ধার করা গেলেও মারা যান মাঞ্জুরী তানভীর। এছাড়া নিখোঁজ রয়েছেন সালাউদ্দিন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!