ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলা শেষে গোসলে নেমে লাশ হলো স্কুলছাত্র

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ২৩ আগস্ট ২০২২
খেলা শেষে গোসলে নেমে লাশ হলো স্কুলছাত্র
ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আপন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আত্রাই নদীর শীবগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। ১২ বছর বয়সী আপন মহাদেবপুরের উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর গ্রামের পলাশ চন্দ্রের ছেলে ও শীবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, সকালে প্রাইভেট পড়া শেষে শীবগঞ্জ স্কুল মাঠে ফুটবল খেলে আপনসহ তার কয়েকজন বন্ধু। এরপর আত্রাই নদীর শীবগঞ্জ ঘাটে গোসলে নামে তারা। শীবগঞ্জ ঘাটে নির্মিত সেতুর বাঁশ ধরে তারা গোসল করছিল। এ সময় বাঁশ ছেড়ে দিলে নিখোঁজ হয় আপন। পরে বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসকে খবর দেন।

Advertisement

মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিখোঁজের স্থান থেকে দক্ষিণে প্রায় ২০০ ফুট দূরে আপনের মরদেহ পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!