ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সৈকতে গোসলে নেমে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  
প্রকাশিত: ১৬:৫১, ২১ আগস্ট ২০২২
সৈকতে গোসলে নেমে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের 
মাহাবুবুর রহমান পারভেজ। ছবি: সংগৃহীত

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সৈকতের জিরোপয়েন্ট থেকে ঢেউয়ের ঝাপটায় ওই পর্যটক সমুদ্রের গভীরে ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে বেলা ৩টার দিকে সৈকতের লেবুর বন এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

মৃত মাহাবুবুর রহমান পারভেজ ঢাকার কেরানিগঞ্জ রায়েরবাগ এলাকার আবদুর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি কওমি মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, মরদেহ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!