ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোসলে নেমে নিথর হলো ২ বোন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ১০ সেপ্টেম্বর ২০২২
গোসলে নেমে নিথর হলো ২ বোন
প্রতীকী ছবি

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে লামিয়া বেগম এবং মারজানা বেগম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।

শনিবার দুপুরে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- একই গ্রামের মো. হারুনের মেয়ে লামিয়া বেগম এবং দুলারহাট থানার বাংলা বাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে মারজানা বেগম। লামিয়াদের বাড়িতে বেড়াতে এসেছিল মারজানা।

মৃত লামিয়া বেগমের বাবা হারুন বলেন, লামিয়া বেগম এবং মারজানা বেগম সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। দুপুরে তারা বাড়ির পিছনের পুকুরে গোসল করতে যায়। এরপর কোনো সাড়াশব্দ না পেয়ে খুঁজতে গেলে তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। লামিয়া ও মারজানাকে উদ্ধার করে পশ্চিম চরউমেদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!