ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ২৩ ডিসেম্বর ২০২২
নওগাঁয় আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার ভোরে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন, একই উপজেলার আমডাঙ্গা গ্রামের অনিলের ছেলে শ্রী নিরেন ওরফে বাবু, পোরশা উপজেলার তাজপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে তারিফ এবং একই এলাকার গোলাপ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁর মহাদেবপুর থানার খাজুর গ্রামের ইসরাইল হোসেনের বাড়িতে বৃহস্পতিবার রাতে তিনটি গরু চুরি হয়। এই গরু চুরির ঘটনায় বাদী ইসরাইল বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। চুরির ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলের পার্শ্ববর্তী দেবীপুর গ্রামের পাকা রাস্তার নিচের মাঠ থেকে গরু পিকআপে উঠানোর সময় গোলাপ নামে এক চোরকে আটক করে। বাকি চোররা ঘন কুয়াশার মধ্যে মাঠের মধ্যে পালিয়ে যান।

Advertisement

পরে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর হোসেন, শ্রী নিরেন ওরফে বাবু ও তারিফকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গরু চুরির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!