ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জন্মনিবন্ধনে অনিয়ম, দুই কর্মচারী বরখাস্ত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ২৯ ডিসেম্বর ২০২২
জন্মনিবন্ধনে অনিয়ম, দুই কর্মচারী বরখাস্ত
ফাইল ছবি

ফেনী পৌরসভায় জন্মনিবন্ধন সংক্রান্ত কাজে হস্তক্ষেপ ও অনৈতিকভাবে অর্থ আদায়ের ঘটনায় দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করে পৌরসভা কর্তৃপক্ষ। বরখাস্তকৃতরা হলেন- ফেনী পৌরসভার কর নির্ধারণ শাখার অফিস সহায়ক নুরুন্নবী ভূঁইয়া ও সহকারী কর আদায়কারী সেলিম উদ্দিন।

ফেনী পৌরসভার সচিব আবুজর গিফারী বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব শাখায় দায়িত্ব পালন করতে বলেছিলেন মেয়র। কেউ যেন নিজ শাখার কাজ ছেড়ে অন্য শাখার কাজে হস্তক্ষেপ না করে ও কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হয় সেজন্যও নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও অভিযুক্তরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Advertisement

পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, পৌরসভায় দায়িত্বরত সবাইকে স্ব স্ব বিভাগে দায়িত্ব পালন করতে আগে থেকেই নির্দেশনা ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে বরখাস্ত করা হয়েছে। ফেনী পৌরসভার সেবাগ্রহীতাদের সঙ্গে অন্যায় করলে কোনো কর্মকর্তা-কর্মচারীকে ছাড় দেওয়া হবে না।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!