ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বটগাছে ঝুলছিল যুবকের লাশ, নিচে মিলল জন্মনিবন্ধন সনদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ২১ ফেব্রুয়ারি ২০২২
বটগাছে ঝুলছিল যুবকের লাশ, নিচে মিলল জন্মনিবন্ধন সনদ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সরাইল-নাসিরনগর-লাখাই-আঞ্চলিক সড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকার একটি কবর স্থানের বটগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহরাব মিয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

স্বজন ও পুলিশ জানান, ঐ যুবক মানসিক রোগী ছিল। সকালে এক কৃষক জমিতে যাওয়ার সময় কবরস্থানের বটগাছে ঝুলন্ত মানুষ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বটগাছের নিচে পড়ে থাকা ঐ যুবকের ব্যাগে থাকা জন্মনিবন্ধন সনদপত্র পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে বেলা ১১টায় তার পরিবারের লোকজনের উপস্থিতিতে বটগাছ থেকে লাশ নামানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত সোহবার মিয়ার মা তাছলিমা বেগম বলেন, সোহরাব মিয়া বেকারিতে কাজ করতো। তার মানসিক সমস্যা রয়েছে। গত শুক্রবার টিকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি।

Advertisement

এ ব্যাপারে সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, জন্মনিবন্ধনের সূত্র ধরেই মৃতের ঠিকানা ও পরিবারের সন্ধান পেয়েছি। সোহরাবের মা ও প্রতিবেশীরা লাশ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!