ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ৩০ ডিসেম্বর ২০২২
গাজীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রেমিকের বাড়িতে অনশন শুরু করছেন এক তরুণী।

শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকায় প্রেমিক মনির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। মনির হোসেন একই গ্রামের খেদু ব্যাপারীর ছেলে।

জানা যায়, কোনাবাড়ীর একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন মনির হোসেন। সেখানে ঐ ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে মনির হোসেন শিক্ষকতা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান। কয়েকদিন আগে মনির হোসেন পারিবারিকভাবে বিয়ে করেন। এ খবর পেয়ে শুক্রবার প্রেমিক মনির হোসেনের বাড়িতে অনশন করেন ঐ তরুণী।

Advertisement

এ বিষয়ে মনির হোসেন জানান, তাদের আগে সম্পর্ক ছিল থাকলেও এখন নেই। তাকে সামাজিকভাবে হেয় করতে বিয়ের দাবি করছে বলেও জানান তিনি।

স্থানীয় ঢালজোড়া ইউপি চেয়ারম্যান ইছামুদ্দিন জানান, বিষয়টি জানতে পেরে ঐ বাড়িতে গিয়েছিলেন তিনি। আসল ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!