ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় বাস উল্টে জমিতে, আহত ৪

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮, ৩১ ডিসেম্বর ২০২২
ঘন কুয়াশায় বাস উল্টে জমিতে, আহত ৪
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস উল্টে চারজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দিঘীরত্না সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবাবগঞ্জ থানার এসআই ফিরোজ সরকার বলেন, শুক্রবার রাতে নিউ পিংকি স্পেশাল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাখালী থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশে রওনা হয়। শনিবার সকালে উপজেলার দিঘীরত্না এলাকায় পৌঁছলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে। এতে চারজন আহত হয়েছেন। এ সময় আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!