ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘সুন্দরবন দস্যুমুক্ত থাকবে’

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ৩১ ডিসেম্বর ২০২২
‘সুন্দরবন দস্যুমুক্ত থাকবে’
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেছেন, ২০১৮ সালের পর থেকে সুন্দরবন দস্যুমুক্ত এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু বর্তমানে ছোট একটি নব্য দস্যু বাহিনী জেলেদের উপর হামলা করছে। এ খবর জানার সঙ্গে সঙ্গে পুলিশের অভিযানে ঐ দস্যুদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সুন্দরবনের বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সকাল ১১টার দিকে দিগরাজ সুপার মার্কেট সংলগ্ন মাঠে মোংলা থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় মোংলা ও রামপাল উপজেলার জেলে ও আত্মসমর্পণকৃত বনদস্যু, মৎস্য ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় বক্তব্য রাখেন- মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল প্রমুখ।

Advertisement

পরে পুলিশ সুপার দুস্থ জেলেদের মাঝে কম্বল বিতরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!