এর আগে ১৫ ডিসেম্বর বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির খাল ও হরমল খালে জেলে বহর থেকে ১১ জনকে অপহরণ করে দস্যুরা। পরে জেলেপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ চাওয়া হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- মো. আকরাম হোসেন, আনিচ শেখ, মো. মিলন শেখ, মো. রফিকুল ইসলাম খান, শুকুর আলী ব্যাপারী, মো. মনির ব্যাপারী, মো. অলি শিকদার ও মো. বকতিয়ার ব্যাপারী। তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ, সদর ও খুলনার বটিয়াঘাটায়।
.png)
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, জেলেদের অপহরণের খবরে সুন্দরবনে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে মোংলা ও শরণখোলা এলাকা থেকে ১১ জেলেকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি।