ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ২০ ডিসেম্বর ২০২২
সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধার
হরিণটি উদ্ধার করে বন বিভাগ

বরগুনার পাথরঘাটায় একটি জীবিত হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে পাথরঘাটার চরদুয়ানী বাজারের পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের জমাদ্দার বাড়ির সামনে থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, দুপুরে জমাদ্দার বাড়ির সামনে হরিণটি দেখে গ্রামপুলিশ সদস্য লতিফ চৌকিদারকে খবর দেন আশপাশের লোকজন। পরে চরদুয়ানী বিট অফিসে খবর দেন তিনি। এরপর হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বন বিভাগ। হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে রাতের আঁধারে হরিণ পাচার করছে পাথরঘাটার একটি চিহ্নিত চক্র। উদ্ধার করা হরিণটিও পাচারকারীদের কবল থেকে পালিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!