ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলা প্রেস ক্লাবের নেতৃত্বে হাবিব-অপু

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ৩১ ডিসেম্বর ২০২২
ভোলা প্রেস ক্লাবের নেতৃত্বে হাবিব-অপু
এম হাবিবুর রহমান ও অমিতাভ অপু

ভোলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে অমিতাভ অপু বিজয়ী হয়েছেন। এর মধ্যে হাবিবুর রহমান বাংলাদেশ বেতারের ভোলা প্রতিনিধি এবং অপু যুগান্তর ও আরটিভির প্রতিনিধি।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ হয়। এতে ক্লাবের ৪০ ভোটারের মধ্যে ২৭ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে দুপুরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এর আগে একক প্রার্থী থাকায় সভাপতিসহ ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি ও সম্পাদক পদে শনিবার নির্বাচন হয়। এতে সহ-সভাপতি পদে ১৮ ভোট পেয়ে ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান নির্বাচিত হন।

Advertisement

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাকিরা হলেন- সহ-সম্পাদক হোসাইন সাদী (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক এম হেলাল উদ্দিন (জিটিভি), দফতর সম্পাদক এম ছিদ্দিক উল্ল্যাহ (এটিএন বাংলা), ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম (একাত্তর টিভি), গ্রন্থাগার সম্পাদক তৈয়বুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), সাংস্কৃতিক সম্পাদক জসিম রানা (মোহনা টেলিভিশন), নির্বাহী সম্পাদক জুনু রায়হান (নিউজ টোয়েন্টিফোর) ও নাসির লিটন (সময় টেলিভিশন)।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!