ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্যাংকলরির চাকা বিস্ফোরণে প্রাণ গেল স্বামীর, হাসপাতালে স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮, ২ জানুয়ারি ২০২৩
ট্যাংকলরির চাকা বিস্ফোরণে প্রাণ গেল স্বামীর, হাসপাতালে স্ত্রী
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির চাকা বিস্ফোরণের পর রিংয়ের আঘাতে জসিম উদ্দিন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় জসিমের স্ত্রী জুবাইদা আক্তারও গুরুতর আহত হন।

রোববার দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে শিমরাইল এলাকায় ফজলুল হক পেট্রল পাম্পের সামনে দিয়ে স্বামী-স্ত্রী হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি তৈলবাহী ট্যাংকলরির চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জসিম ও তার স্ত্রী জুবাইদা আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে জসিম মারা যান। বর্তমানে তার স্ত্রী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, রোববার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!