ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বর্ষবরণের আতসবাজি দেখতে গিয়ে হুড়োহুড়ি! পদপিষ্ট হয়ে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৩, ১ জানুয়ারি ২০২৩
বর্ষবরণের আতসবাজি দেখতে গিয়ে হুড়োহুড়ি! পদপিষ্ট হয়ে নিহত ৯
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় ইংরেজি নতুন বর্ষবরণের আতসবাজি দেখতে গিয়ে ব্যাপক হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

উগান্ডার রাজধানী শহর কামপালার একটি শপিং মলে বর্ষবরণের রাতে এই দুর্ঘটনা ঘটে বলে একপ্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শহরের বিলাসবহুল একটি শপিং মলে বর্ষবরণের উদ্‌যাপনে মেতেছিলেন অনেকে। বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। ঠিক রাত ১২টার সময় হইহুল্লোড় শুরু হয়। আতসবাজিতে ছেয়ে যায় আকাশ।

Advertisement

ঘড়ির কাটায় ১২টা বাজতে না বাজতেই আতসবাজির প্রদর্শনী দেখতে শপিং মল থেকে বেরিয়ে আসেন সকলে। সে সময় ব্যাপক হুড়োহুড়ির সৃষ্টি হয়। ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যান অনেকে।

আরো পড়ুন>> বর্ষবরণে নারীদের সঙ্গে জোর করে সেলফি তোলার চেষ্টা, সংঘর্ষে আহত ৪

উগান্ডার পুলিশ জানিয়েছে, হুড়োহুড়ির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। অন্তত ৯টি মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। যাদের মধ্যে ছিল বেশ কিছু শিশুর দেহ। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে কী ভাবে এই হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হল, কাদের গাফিলতি এর জন্য দায়ী, খতিয়ে দেখছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!