[ দেশজুড়ে ]
খুলনায় লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবিতে মো. হাসান বাবু
খুলনায় তেলবাহী ট্যাংক লরিচাপায় মো. হাসান বাবু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মহানগরীর দৌলতপুরের নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান বাবু খুলনার দৌলতপুর থানাধীন দেয়ানা উত্তর পাড়ার এম এ রবের ছেলে।
দৌলতপুর থানার ওসি কাজী কামাল বলেন, হাসান বাবু মোটরসাইকেলযোগে খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংক লরি মোড় ঘুরছিল। মোটরসাইকেলটি এ সময় লরির নিচে চলে যায়। এতে লরিচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হাসান বাবু নিহত হন। এ ঘটনার পর লরির চালক ও হেলপার পালিয়ে গেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!