ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় গাড়িচাপায় প্রাণ গেল অজ্ঞাত যুবকের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪০, ৪ জানুয়ারি ২০২৩
বগুড়ায় গাড়িচাপায় প্রাণ গেল অজ্ঞাত যুবকের
ফাইল ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাসপাতাল রোড এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদিন সরকার বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি পথচারী ছিলেন। হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে তিনি আরও বলেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভবঘুরে জীবন-যাপন করতেন। তার স্বজনদের খোঁজ করা হচ্ছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!