[ দেশজুড়ে ]
৩ ডজন মামলা কাঁধে, তবুও নাশকতা ছাড়েননি ছাত্রদল নেতা সাইফুল
ছবিতে ছাত্রদল নেতা মো. সাইফুল আলম
অগ্নিসংযোগ ও নাশকতাসহ ৩৮ মামলার মধ্যে চার মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলমের বিরুদ্ধে। সবশেষ গত শনিবার বিকেলে নগরের গোসাইলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নগরে নাশকতার মূলহোতা সাইফুল। তার নেতৃত্বে গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটে। দুটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানার মামলায় আসামি তিনি। ঐ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া আরো তিনটি নাশকতা মামলায়ও ছিল গ্রেফতারি পরোয়ানা।
বন্দর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, চার মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!