[ দেশজুড়ে ]
ঘরে রেখেই কোটি টাকার ইয়াবা বেচতেন ইউপি সদস্য
ইউপি সদস্যসহ আটক তিনজন
লক্ষ্মীপুরে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে র্যাব। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মনির হোসেন, একই ওয়ার্ডের গ্রামপুলিশ সদস্য ইব্রাহিম ও ইউপি সদস্যের আত্মীয় আমির হোসেন।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, নিজ ঘরে ইয়াবা রেখে দীর্ঘদিন ধরে বিক্রি করছিলেন মনির। এমন অভিযোগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মনিরসহ তিনজনকে আটক করে র্যাব। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৮৫ হাজার ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৫৫ লাখ ছয় হাজার টাকা।
.png)
মাহমুদুল বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!