ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিপসের প্যাকেট খুলতেই বেরিয়ে এলো ১২০০ ইয়াবা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ২৯ ডিসেম্বর ২০২২
চিপসের প্যাকেট খুলতেই বেরিয়ে এলো ১২০০ ইয়াবা
উদ্ধার করা ইয়াবা

জামালপুরে চিপসের প্যাকেটে করে ইয়াবা পাচারের সময় মানিক মিয়া নামে ৪০ বছর বয়সী এক যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার নান্দিনা রেলগেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। মানিক চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বড় হলদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নান্দিনা রেলগেট সংলগ্ন রহমত আলীর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মানিককে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা চিপসের প্যাকেটে ১২০০ ইয়াবা ও সিমসহ একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!