বুধবার বিকেলে সদর উপজেলার বাদিয়ার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গুরামারী এলাকার মনজুর আলম ওরফে খোকার স্ত্রী মমিনা খাতুন এবং তার সৎ ছেলে মো. আব্দুল খালেক ওরফে রনি।
জানা যায়, হাতিবান্ধা থেকে ফেনসিডিলের একটি বড় চালান ঢাকায় নিয়ে যাওয়া হবে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হাতে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত মমিনা খাতুন এবং রনি সৎ মা ও ছেলে বলে জানা গেছে।
.png)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।