তিনদিনের এ মেলা ৭ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত প্রতিদিন খুলনা প্রেস ক্লাব চত্বর ও লিয়াকত আলী মিলনায়তনে চলবে। এবারের মেলায় ৩২টি স্টল বসেছে। মেলার স্টলে চিতই, দুধ পুলি, ভাপা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা, হৃদয় হরণ, ডিম সুন্দরীসহ বাহারি পিঠা পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে বস্ত্র ও বিভিন্ন রকমারি পণ্য।
প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন রেজার পরিচালনায় উদ্বোধনীতে বিশেষ ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম।
.png)
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, মল্লিক সুধাংশু প্রমুখ।