বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল সদর উপজেলা বড় মেঘলা গ্রামের নওশের আলীর ছেলে।
নাভারণ হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ বলেন, নতুনহাট বাজার থেকে একজনের সঙ্গে মোটরসাইকেলে ঝিকরগাছায় যাচ্ছিলেন সাইদুল। পথে বেনাপোলমুখী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইদুল ঘটনাস্থলে নিহত হন।
.png)
ওসি বলেন, কাভার্ডভ্যানটিকে উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।