ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গেলেন জঙ্গলে, বাড়ি ফিরতেই স্ত্রী দেখলেন স্বামীর পুরুষাঙ্গ কাটা

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৬, ৬ জানুয়ারি ২০২৩
গেলেন জঙ্গলে, বাড়ি ফিরতেই স্ত্রী দেখলেন স্বামীর পুরুষাঙ্গ কাটা
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন গুজরত আলী ওরফে মিসকিন নামে ৩৫ বছর বয়সী এক যুবক।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর গান্ধিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মিসকিন একই এলাকার টগর আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্বজনরা জানান, সংসারে টানাপোড়েন থাকলেও দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করছিলেন মিসকিন। বিয়ের পর থেকেই ভবঘুরে ও নেশা করেন তিনি। সংসার চালাতে গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছে পানি বিক্রি করেন তার স্ত্রী। স্বামী নেশাগ্রস্ত হওয়ায় দু-তিনবার বিয়েবিচ্ছেদও হয়েছিল তাদের। তবে সন্তানদের কথা ভেবে ফের সংসারে ফিরে আসেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে জঙ্গলে গিয়ে দা দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন নেশাগ্রস্ত মিসকিন। সন্ধ্যায় বাড়ি ফেরার পর তার লুঙ্গির ভেতরে রক্ত ঝরতে দেখে বিষয়টি বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন পরিবারের লোকজন। অবস্থার অবনতি হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা। নেশার টাকা না পেয়ে স্ত্রীর সঙ্গে অভিমানে এমনটি করেছেন বলে ধারণা অনেকের।

ঝিনাইগাতী থানার এসআই মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!