ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দ্বিতীয় বিয়ে ঠেকাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ১৯ এপ্রিল ২০২২
দ্বিতীয় বিয়ে ঠেকাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ফাইল ছবি

নরসিংদীর শিবপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার পুঁতিয়া ইউপির মুন্সেফেরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী মুক্তা বেগমকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী আরিফ মিয়া ও স্ত্রী মুক্তা বেগম দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আরিফ পেশায় একজন প্রাইভেটকার ড্রাইভার।
 
স্থানীয়রা জানান, মনোহরদী উপজেলার বাসিন্দা আরিফ মিয়া স্ত্রী মুক্তা বেগমকে নিয়ে শিবপুরের মুন্সেফেরচর গ্রামে ভাড়া থাকতেন। সম্প্রতি আরিফের দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ বাধে। সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো কোনো বস্তু দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী। পরে স্বামী চিৎকার শুরু করলে তার চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হলে মঙ্গলবার ভোরে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!