ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন: জবানবন্দিতে দায় স্বীকার স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৯, ১ আগস্ট ২০২২
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন: জবানবন্দিতে দায় স্বীকার স্ত্রীর
ওয়ারী থানা- ফাইল ছবি

রাজধানীর ওয়ারীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে গ্রেফতারকৃত নার্গিস আক্তার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সোমবার ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত তার জবানবন্দি রেকর্ড করে।

এদিন আসামিকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই মো. সুজন জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নার্গিস আক্তারের জবানবন্দি রেকর্ড করে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান নার্গিস আক্তার। পরে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা হয়। 

Advertisement

উল্লেখ্য, নার্গিস আক্তারের স্বামী নাইট গার্ডের কাজ করেন। তারা ধোলাইখাল এলাকায় থাকেন। তাদের এক মেয়ে রয়েছে। তার স্বামী গোপনে আরেকটি বিয়ে করছেন।এ কারণে রেগে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!