ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাড়ায় মারামারি করাই তাদের পেশা, ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাসহ আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ৬ জানুয়ারি ২০২৩
ভাড়ায় মারামারি করাই তাদের পেশা, ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাসহ আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র টেঁটাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা জেলার বিভিন্ন জায়গায় ভাড়ায় মারামারি করে থাকেন এবং এটিই তাদের পেশা।

শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার ৪নং সোনারামপুর ইউপির চরশিবপুর পশ্চিমপাড়া এলাকার এরশাদ মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নরসিংদী জেলার মাধবদী উপজেলার চরদিঘলদী এলাকার আব্দুল হামিদের ছেলে আশকর আলী, একই এলাকার হাসেম মিয়ার ছেলে বাতেন মিয়া, ছেকেন মিয়ার ছেলে খোকন মিয়া এবং ছানাউল্লাহর ছেলে খাইদর মিয়া প্রকাশ হায়দর।

বাঞ্ছারামপুরে থানার ওসি নূরে আলম জানান, বৃহস্পতিবার রাতে চরশিবপুর পশ্চিমপাড়া এলাকার এরশাদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে এরশাদ মিয়ার বসতঘর তল্লাশি করে ১২০টি বাঁশের তৈরি দেশীয় অস্ত্র টেঁটা উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, আটককৃতরা জেলার বিভিন্ন জায়গায় ভাড়ায় মারামারি করে থাকেন। তারা নরসিংদী জেলার রায়পুরায় মারামারি করার জন্য এরশাদ মিয়ার বাড়িতে সংঘবদ্ধ হয়েছিলেন। ভাড়া করা আসামিদের আশ্রয়দানকারী এরশাদ মিয়াকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!