তুচ্ছ ঘটনায় স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় তুচ্ছ ঘটনায় স্বামীর মারধরে আহত স্ত্রী রিতা খাতুন (৩০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় স্বামী জাকারুল ইসলামকে (৩৬) আটক করেছে পুলিশ।
উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস পূর্ব পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। গত ৪ জানুয়ারি নিজ বাড়িতে মাথায় আঘাতের পর গতকাল রাতে (৬ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রের বরাতে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, ২ জানুয়ারি দুপুরে কৃষক জাকারুল ও তার স্ত্রী রিতা খাতুনের মধ্যে তুচ্ছ ঘটনায় ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে স্ত্রী রিতা খাতুন জখম হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের লোকজন রিতাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিতা। রাতে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরেন জাকারুল। পরে পুলিশ তাকে আটক করে।
.png)
ওসি মেহেদি রাসেল আরো জানান, রিতার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক স্বামীর বিরুদ্ধে মামলা করবে রিতার পরিবার।